ডুমুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার খামারবাটি গ্রামের প্রভাতী মণ্ডল (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ গতকাল শুক্রবার তাঁর বাড়ির পাশের একটি গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর রুহিদাস মণ্ডল (৬০) ও শাশুড়ি সন্ধ্যা রানীকে (৫০) আটক করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আট-নয় বছর আগে একই গ্রামের তিলক মণ্ডলের সঙ্গে প্রভাতীর বিয়ে হয়। এই দম্পতির তিন বছরের একটি ছেলে আছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ শাহজাহান প্রথম আলোকে জানান, অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।