ঢাকায় আজ

প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন: হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।
মাহমুদা খাতুন সিদ্দিকা, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদ: জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহ্মদ স্মরণে পাঠ, সংগীত ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে।
ঢাকা ওয়ানগালা ২০১৪ উদ্যাপন কমিটি: ঢাকাস্থ গারো আদিবাসীদের বৃহত্তম ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা, সকাল নয়টায়, তেজকুনীপাড়ার বটমলী অরফানেজ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে।
মানুষের জন্য ফাউন্ডেশন: ‘মর্যাদা প্রতিষ্ঠায় চাই বৈষম্য বিলোপসংক্রান্ত আইন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও গণসমাবেশ ও শোভাযাত্রা, সকাল সাড়ে নয়টায়, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএমএ ভবন পর্যন্ত।
বাংলাদেশ বার্ড ক্লাব: ‘পাখির দেশ বাংলাদেশ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন, বিকেল চারটায়, দৃক গ্যালারিতে।
আরএমজি ক্লাব: সুপার জিএসপির দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ প্রজন্ম বাঁচাও আন্দোলন: বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ এবং খুনি ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে থানা ঘেরাও ও সমাবেশ, সকাল সাড়ে ১০টায়, চকবাজার থানার সামনে।