ঢাকা থেকে ছিনতাই হওয়া সাড়ে ১১ লাখ টাকা নোয়াখালীর সেনবাগ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার দিবাগত রাতে থানা-পুলিশের সহযোগিতায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ লালপুর গ্রামের শহিদউল্লার বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একদল সদস্য এই অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদউল্লাহ পালিয়ে যান। পরে তাঁর বাড়ির একটি ঘর থেকে ১১ লাখ ৫৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।