ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষক চাকরিচ্যুত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন ছুটিতে থাকায় গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।চাকরিচ্যুত শিক্ষকেরা হলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক এ এফ এম মফিজুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মন্ময় জাফর, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ সৈয়দ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুুদুর রহমান ভূঁইয়া ও জাহিদ হাসান চৌধুরী। একই সঙ্গে আইবিএর প্রভাষক রিদওয়ানুল হককে সতর্ক করে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।