ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আইসিইউ চালু

দীর্ঘ ছয় বছর প্রতীক্ষার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ছয় শয্যার জীবনরক্ষাকারী নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এর উদ্বোধন করেন।দুপুরে বার্ন ইউনিটের আইসিইউ উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী আইসিইউতে থাকা অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক, বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন, অধ্যাপক শহীদুল বারী, বার্ন ইউনিটের অ্যানেসথেসিওলজি ও আইসিইউ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর কবির।