‘তথ্যই শক্তি জানব, জানাব, দুর্নীতি রুখব’—এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) ও উপজেলা প্রশাসনের যৌথভাবে পৌর শহরের শহীদ মিনার চত্বরে মেলা আয়োজন করেছে। মেলার উদ্বোধন করেন ইউএনও তরফদার সোহেল রহমান। এ উপলক্ষে আয়োজিত সভায় ইউএনওর সভাপতিত্বে বক্তৃতা করেন সনাকের সভাপতি জোবায়দা খাতুন, সদস্য এনায়েত আলী, টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক আতিকুর রহমান প্রমুখ।