সংক্ষেপ

তথ্য অধিকার সভা

তথ্য অধিকার বাস্তবায়নে জোরদার ভূমিকা গ্রহণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুরে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভায় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সিভিল সার্জন ইসমাইল ফারুক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ ফ ম শফিকুর রহমান, পৌর মেয়র মুতাছিম বিল্লাহ প্রমুখ। তবে এই সভায় গণমাধ্যমকর্মীদের রাখা হয়নি।