চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার একটি তথ্যকণিকা টানানো হয়েছে। বেলা একটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম তাঁর কার্যালয়ে ওই তথ্যকণিকা টানিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার ও শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী। ইউএনও বলেন, স্থানীয় জনগণ পরিষদে এসে যাতে সহজে উপজেলা সম্পর্কে তথ্য-উপাত্ত পান, সেই লক্ষ্যে তথ্যকণিকা টানানো হয়েছে।