মিল্কী হত্যা মামলা

তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

ঢাকা মহানগর যুবলীগের নেতা রিয়াজউদ্দিন খান মিল্কী হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।