চাঁদপুর পৌর নির্বাচন

তফসিল ঘোষণার নির্দেশ হাইকোর্টের

অবিলম্বে ভোটার তালিকা হালনাগাদ করে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ইতিপূর্বে ঘোষিত তফসিল অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।