তফসিল নিয়ে রুল

জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। রুলে ২০০০ সালের জেলা পরিষদ আইনের ৪(২) ও ১৭ ধারা এবং ২০১৬ সালের সংশোধিত জেলা পরিষদ আইনের ৫ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। জেলা পরিষদ আইন নিয়ে এ পর্যন্ত হাইকোর্টে পৃথক তিনটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল হলো।