ঘোষিত তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। বিএনপি-জামায়াতপন্থী এ শিক্ষকেরা একই দাবিতে গত মঙ্গলবার মানববন্ধন করেছে।