সংক্ষেপ

তরিকুলকে দেখতে হাসপাতালে ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অসুস্থ তরিকুল ইসলামকে দেখতে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব এ সময় সেখানে চিকিৎসাধীন তরিকুলের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন। মির্জা ফখরুল বিকেলে মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হোসেনেরও চিকিৎসার খোঁজ নেন। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক