তরুণ নিহত

চট্টগ্রামে লরির ধাক্কায় মো. রাশেদ (২০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ প্রথম আলোকে জানান, সিটি গেট এলাকায় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন মো. রাশেদ। চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।