ফরিদপুরের সালথায় ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমের তারিখ পরিবর্তন করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ জানান, অনিবার্য কারণবশত ১৬ আগস্টের পরিবর্তে ৬ আগস্ট ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। ২১ আগস্ট পর্যন্ত নির্বাচন কার্যালয়ের প্রতিনিধিরা আটটি ইউনিয়নে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এতে ২০০০ সালের ১ জানুয়ারি পর্যন্ত যেসব নারী-পুরুষ জন্ম নিয়েছে, তারা সবাই ভোটার হতে পারবে। তথ্য যাচাই শেষে ২৮ আগস্ট থেকে তথ্য স্লিপে দেওয়া নির্ধারিত তারিখে নির্দিষ্ট নিবন্ধনকেন্দ্রে গিয়ে নিবন্ধন করাতে হবে।