তালতলীতে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
স্থানীয় বাসিন্দা ও শারিকখালী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস তালুকদার অভিযোগ করেন, কচুপাত্রা বাজারে শারিকখালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা হামলা করে। তারা ভেতরে ঢুকে আসবাব তছনছ করে এবং ১০টি চেয়ার লুট করে নিয়ে যায়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।