তাহিরপুরে নির্মাণাধীন সেতুর লোহার দণ্ড পড়ে একজন নিহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাইলিংয়ের সময় লোহার দণ্ড খুলে পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম পবন গাঙ্গুলী (৫০)। তিনি তাহিরপুর রামকৃষ্ণ আশ্রমের সেবায়েত ছিলেন। আহত ব্যক্তিরা হলেন তাহিরপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যসহকারী আবদুল জলিল ও স্থানীয় খলাহাটি গ্রামের বাসিন্দা নীরেশ বর্মণ (৩০)।