তাহিরপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে গতকাল রোববার বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।এরা হলেন-তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আবদুল হাসিমের দুই ছেলে মাসুক আহমদ (১৫) ও মারুফ আহমদ (১৮) এবং বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে রুবেল আহমদ (১৮)। এ ছাড়া উজান তাহিরপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (১৭) আহত হয়।