মুক্তিযুদ্ধকালীন স্মৃতি নিয়ে মুক্তিযোদ্ধাদের লেখা রণাঙ্গনে তাড়াইল উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণের স্মৃতিকথা স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাড়াইল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ (তাড়াইল-করিমগঞ্জ) মুজিবুল হক চুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।