সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বড় পোওতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
জানা গেছে, বড় পোওতা গ্রামের ওই কিশোরী (১৩) সোমবার বিকেলে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় একই গ্রামের আরিফুল ইসলাম (২৫) তান হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে ওই কিশোরী। পরে তাকে মাঠে ফেলে রেখে পালিয়ে যান আরিফুল। সন্ধ্যায় গ্রামবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।