মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর বিসিক এলাকার একটি বাড়িতে গতকাল বুধবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিচারক আবদুল্লাহ আল মামুন তিনজনের প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. ফারুক, তাঁর স্ত্রী মোসাম্মৎ মুনমুন ও ইমান আলী বাবুর্চি। নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যা ব-১১ এ অভিযান চালায়।