তিনজন আহত

নাটোরের গুরুদাসপুরে গতকাল শনিবার সকালে বজ্রপাতে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন খুবজীপুর গ্রামের শিল্পী (৩০), বিয়াঘাটের নুরুল ইসলামের ছেলে সাকিব (৯) ও নারায়ণপুর গ্রামের আকলিমা বেগম (২২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল হক বলেন, সকাল সাড়ে ৯টা থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে ওই তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুরুর দিকে খারাপ হলেও পরে তাঁদের অবস্থার উন্নতি হয়েছে। শিল্পী বলেন, সকালে তিনি ঘরে কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। সাকিবের বাবা বলেন, অনেক দিন পর বৃষ্টি হওয়ায় বাড়ির উঠানে খেলা করার সময় বজ্রপাতে জ্ঞান হারায় সাকিব।