শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার বাঘইল স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গত সোমবার চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ কাজে সহযোগিতা করায় ওই বিদ্যালয়ের করিণক শফিকুল আলম ও অফিস সহকারী (পিয়ন) মাহাবুল ইসলামকেও সাময়িক বরখাস্ত করা হয়৷ এ ছাড়া অধ্যক্ষ ফরিদা বেগমকে দায়িত্বহীনতার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি