তিন ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামে ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাইবোন। গতকাল মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত তিনজন হলো: তিন বছর বয়সের বাদল এবং দেড় মাস বয়সী জমজ ভাইবোন শাওন ও শাওকি। এ ছাড়া আহত হয়েছেন নিহত শিশুদের বাবা ভ্যানচালক শরিফুল ইসলামসহ তিনজন।