নাসিরনগরে তিন শিশুকে অপহরণকালে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় অপহরণের কাজে ব্যবহূত প্রাইভেট কার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর এলাকায়। গ্রেপ্তারকৃত যুবকেরা হচ্ছে মো. আবদুল্লাহ (১২) ও রাজু দত্ত (২০)।