তিন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারে অভিযান শুরু

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় চাকরি হারানো র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে অভিযান অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রাত সোয়া তিনটার দিকে নারায়ণঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও মিলিটারি পুলিশের একটি দল ঢাকায় এ অভিযান পরিচালনা করছে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ , মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর কর্মকর্তা ও র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে।তাদেরকে গ্রেপ্তারে শুক্রবার দিবাগত রাতে এ অভিযান শুরু হয়েছে।

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠার পর এই তিন কর্মকর্তাকে অবসর দেওয়া হয়।৬ মে সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।১১ মে এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট৷

ওই নির্দেশের পর পর ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতামত চেয়ে প্রতিরক্ষাসচিবকে চিঠি পাঠায়।১৫ মে সেনা সদরের জিএজি বিভাগ থেকে ওই চিঠির জবাব দেওয়া হয়৷ এতে বলা হয়, ‘আপনাদের সদয় অবগতির জন্য উল্লেখ করা যাচ্ছে যে হাইকোর্টের নির্দেশনার আলোকে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত সেনাসদস্যদ্বয় সর্ম্পকে দেশের প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।’


গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন।এর তিনদিন পর ৩০ এপ্রিল ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে৷ এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার৷ ৪ মে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র‌্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।

আইনি প্রক্রিয়া শেষ হলো না ছয় দিনেও

হাইকোর্টের নির্দেশের পরও গ্রেপ্তার হননি তিন কর্মকর্তা

র‌্যাবের সেই তিন কর্মকর্তা যেকোনো সময় গ্রেপ্তার

ব্যবসায়ীকে তুলে নিয়ে দুই কোটি টাকা দাবি

দুই সাবেক সেনা কর্মকর্তার বিষয়ে চিঠি নারায়ণগঞ্জে

র‌্যাবের বিরুদ্ধে অপহরণ-খুনের অভিযোগ তদন্তে কমিটি