পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, তিরস্কৃত হওয়ার বদলে দেশ এখন পুরস্কৃত হচ্ছে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার স্টেডিয়ামে টমি মিয়া’স ক্রিকেট একাডেমি আয়োজিত একটি প্রীতি ক্রিকেট ম্যাচ-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।খ্যাতিসম্পন্ন রাঁধুনি টমি মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিকলো, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী, মৌলভীবাজারের পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সাংসদ হোছনে আরা ওয়াহিদ প্রমুখ।