পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের একাংশ পাঁচ দিন ধরে অন্ধকারে রয়েছে। গত রোববার ভোরে তেঁতুলিয়া মডেল থানাসংলগ্ন ১০০ কেভি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় এ অবস্থা হয়েছে। এলাকাবাসী জানান, তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকাগুলো রাতের বেলায় অন্ধকারে ডুবে থাকে। তেঁতুলিয়া আবাসিক প্রকৌশলী মইনুল কবির জানান, নতুন অফিসে জনবল সংকট এবং নতুন ট্রান্সফরমার সরবরাহ না থাকায় ট্রান্সফরমার সংযোগ দেওয়া যাচ্ছে না। এ কারণে বিদ্যুৎ সরবরাহ চালু করা যাচ্ছে না।