ত্রাণ বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে গত শনিবার ত্রাণ বিতরণ করেছে গ্রামীণফোন। মোরেলগঞ্জ পৌরসভা চত্বরে ৩৫০ জন দুর্গত মানুষের মধ্যে চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, তেল ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। এতে মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার বেলাল হোসাইন, টেরিটরি অফিসার এস আই এম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।