ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মধ্যে শনিবার ত্রাণ বিতরণ করেছেন নগরকান্দা আওয়ামী লীগের সভাপতি আয়মান আকবর চৌধুরী। এ সময় সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সকালে ওই সব পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা, ঢেউটিন, চাল, লেপ-তোশকসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী তুলে দেওয়া হয়। সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, ওই গ্রামে গত শুক্রবার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ১৭টি পরিবারের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।