মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বঞ্চিত গ্রামবাংলা উন্নয়ন পরিষদ এলাকার পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের পশ্চিম গড়া, মুর্শিবাদকুড়া, কুটাউড়া ও হাল্লা গ্রামে ২০০ পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি চাল ও এক কেজি করে ছোলার ডাল দেওয়া হয়। এতে এককভাবে অর্থায়ন করেছেন ওই এলাকার প্রবাসী সাইফুল ইসলাম।