ত্রাণ বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গতকাল শুক্রবার বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পিআইওর কার্যালয়ের উদ্যোগে স্থানীয় মোহনপুর উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল ও উপজেলার পিআইও মো. জালাল মজুমদার। মোহনপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বন্যার্ত ১০০ ব্যক্তিকে ৫০০ টাকা করে ত্রাণসামগ্রী দেওয়া হয়।