সংক্ষেপ

ত্রাণ বিতরণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মার তীরবর্তী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার ‘পদ্মা থামাও, হরিরামপুর বাঁচাও’ নামের একটি ফেসবুক গ্রুপ এ ত্রাণ বিতরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও হরিরামপুরের কয়েকটি কলেজের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও স্থানীয় জনহিতৈষী ব্যক্তিদের তহবিলে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ, জলসূত্র বন্ধুছায়া, হরিরামপুর বন্ধুমঞ্চ, অপরাজেয় তারুণ্য, আগামীর প্রত্যাবর্তন, পদ্মা কিশোর ক্লাব ও গোধূলি এ কার্যক্রমে যুক্ত হয়। উপজেলার হারুকান্দি, বয়ড়া ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যাদুর্গত ৪০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।