শেরপুরের সদর উপজেলার ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরপক্ষীমারী ইউনিয়নের তিন গ্রামের বন্যাকবলিত ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে চরপক্ষীমারী ইউনিয়নের ডাকাতের ঘোপ, ভাগলগড় ও ব্যাপারীপাড়া গ্রামের ৪০০ পরিবারের মধ্যে চাল বিতরণ করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। এ ছাড়া শেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ব্যাপারীপাড়া গ্রামের ১৪৫টি পরিবারের মধ্যে চাল, চিড়া, আলু ও গুড় বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান।