সিরাজগঞ্জে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সদর উপজেলার বন্যাদুর্গত এলাকায় দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শুভগাছা, রতনকান্দি, ছোনগাছা, খোকশাবাড়ী, রানীগ্রাম ও চরমালশাপাড়া গ্রামের মোট এক হাজার মানুষকে এক কেজি করে চাল, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের সিরাজগঞ্জ শাখার জ্যেষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আহমেদ জুলকার নাঈনসহ শাখার সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।