নওগাঁর মহাদেবপুর উপজেলার ঘূর্ণিঝড়বিধ্বস্ত তিন গ্রামের ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহাট্টা মাদ্রাসা প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে এ ত্রাণ দেওয়া হয়। দুর্গত প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে চাল এবং ঝড়ে প্রাণ হারানো দুজনের প্রত্যেকের পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেন পুলিশ সুপার মোজাম্মেল হক। এ সময় সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক, মহাদেবপুর থানার ওসি সাবের রেজা আহমেদ, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁ প্রতিনিধি