নগরের ইয়াকুবনগরে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।গতকাল সোমবার মেয়রের পারিবারিক সংগঠন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মধ্যে শাড়ি, কাপড় ও কম্বল বিতরণ করা হয়। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন শতাধিক বাড়িঘর পুড়ে যায়।ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান মেয়র। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।