ত্রাণ বিতরণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পদ্মার ভাঙনকবলিত এলাকার দুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে আদম আলীর টেক সমাজকল্যাণ সমিতির উদ্যোগে পদ্মার ভাঙনকবলিত চারাখালী ও মঠবাড়ী এলাকার ১৮০টি পরিবারের মধ্যে ১৮০টি শাড়ি, ১৮০টি লুঙ্গি ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. সাহাবউদ্দিন খান।