সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। দ্বিতীয় পর্বে আবদুর রাজ্জাক ভূঁইয়া ৯৭ ভোট পেয়ে সভাপতি ও নূর সাঈদ সরকার ৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।