পর্যটন নগর কুয়াকাটাকে থানা ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে গতকাল রোববার দুপুরে কুয়াকাটা সৈকত থেকে আলীপুর বাজার পর্যন্ত স্থানীয় এ কর্মসূচি পালন করা হয়। এতে কুয়াকাটা পৌরসভা, লতাচাপলী ইউনিয়ন, ধুলাসার ইউনিয়ন, ডালবুগঞ্জ ইউনিয়নের স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় পর্যটনকেন্দ্র কুয়াকাটা, মৎস্য বন্দর আলীপুরসহ আশপাশের পাঁচ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল, মোটেল বন্ধ ছিল। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি