থানা পরিদর্শন

নারায়ণগঞ্জের বন্দর থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান। গতকাল বেলা সাড়ে তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত তিনি বন্দর থানায় অবস্থান করেন। এ সময় বন্দর থানার ওসি আবুল কালামের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার সাজিব হাসান।