খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে গতকাল শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী ও লোকমেলা উৎসব। গতকাল বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বিশেষ অতিথি হিসেবে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর,
পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক এস এম মনির-উজ-জামান, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী বক্তব্য দেন।