কক্সবাজারের থেকে গত বৃহস্পতিবার বিডিআরের সদস্যরা এক হাজার ১০টি ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছেন। এঁরা হচ্ছেন চকরিয়া উপজেলার বানিয়াছড়া গ্রামের মোহাম্মদ খান (৩৮) ও তাঁর স্ত্রী সেতারা বেগম (২৮)। টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বিডিআর তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।