নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত জমির দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার মোহাম্মদ আলীর হাতে দলিল ও অন্য কাগজপত্র তুলে দেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান। সভায় জানানো হয়, বন্দর খেয়াঘাটসংলগ্ন সুরমা হোটেলের পাশে সরকারি ১৬ শতাংশ জমি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ১০তলা ওই ভবনের পাঁচতলা নির্মাণের খরচ দেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।