দলিল হস্তান্তর

রংপুরের বদরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের চৌরির বিল গুচ্ছ গ্রামের ৫০ জনের মধ্যে খাসজমি বন্দোবস্তের দলিল হস্তান্তর করা হয়েছে। উপজেলা ভূমি অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ প্রমুখ।