লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় ভূমিহীন ৩০ পরিবারের মাঝে খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে। উপজেলা ভূমি অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার উপজেলা ভূমি কার্যালয়ের ভূমি চিরন্তন গোলঘর সেবাকেন্দ্র সভাকক্ষের সামনে এ উপলক্ষে এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মোমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।