আবদুল লতিফ সিদ্দিকীর আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিল হবে কি না, তা নির্ধারিত হবে আজ শুক্রবার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা জানান, আজ লতিফ সিদ্দিকীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হতে পারে। তবে বহিষ্কৃত হলে তিনি আপিল করতে পারবেন। এ ক্ষেত্রে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত থাকবে।