ভোলার তজুমদ্দিন উপজেলা সীমানার শেষ প্রান্তে মৌলভীর চরে মেঘনা নদীতে শুক্রবার রাতে জলদস্যুদের গুলিতে সিরাজুল ইসলাম (৪০) নামের এক জেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ছয়জন। তাঁদের ভোলা সদর হাসপাতাল ও তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ নিয়ে গত ১৫ দিনে তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে ২৫টি জেলে নৌকা জলদস্যুদের কবলে পড়ায় জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।