কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, ৩১ মার্চ সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২-এর উপসচিব সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তফসিল ঘোষণা করা হয়। ১২ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার ও ৯ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। ২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে মামলা-মোকদ্দমা চলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ পারুল আক্তার এত দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|