দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা

রাজধানীর আশকোনার আশিয়ান সিটি মাঠে ২৮ থেকে ৩০ ডিসেম্বর তিন দিনের ইজতেমা করবে সুন্নিপন্থী সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ। ইজতেমায় ইমান ও আমলের পরিশুদ্ধি নিয়ে বয়ান এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বিশেষ আলোচনা হবে। এ উপলক্ষে গতকাল শনিবার ইজতেমা মাঠে জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতারা। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, কোনো ধর্মই সন্ত্রাসবাদ সমর্থন করে না। এ সভায় উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামীর জিম্মাদার মুহাম্মদ জহিরুল ইসলাম, আবদুর রহমান আল ক্বাদরি প্রমুখ।